১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৪ এপ্রিল থেকে সারাদেশে আরও এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে। শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, চলবে না যানবাহন, গার্মেন্টস কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।

এর আগে সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেই সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *