মারা গেলেন প্রিন্স ফিলিপ

মারা গেলেন প্রিন্স ফিলিপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ইন্তেকাল করেছেন। বাকিংহাম প্যালেস সুত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি।

তার মৃত্যুর ব্যাপারে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়, ‘খুবই বেদনার সঙ্গে রানি তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানির অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি’।

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।

৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য ছিলেন প্রিন্স ফিলিপ।৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন রানীর দ্বিতীয় স্বামী। এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অবসরে যান প্রিন্স ফিলিপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *