মিসরে মুসলিম ব্রাদারহুড নেতার যাবজ্জীবন

মিসরে মুসলিম ব্রাদারহুড নেতার যাবজ্জীবন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিসরের ৭৬ বছর বয়সী মুসলিম ব্রাদারহুড নেতা ইজ্জতের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। সরকারি সংবাদপত্র আল-আহরাম এই খবর জানিয়েছে। মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী সরিয়ে দেয়ার পর ইজ্জত জনগণকে সহিংস হওয়ার জন্য উস্কানি দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশ গত বছর অগাস্টে কায়রো থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাসভবন থেকে এনক্রিপ্টেড মেসেজ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছিল। সেই সব বার্তা তিনি দেশ ও বিদেশের ব্রাদারহুডের সদস্যদের পাঠিয়েছিলেন।

ইজ্জতের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি ব্রাদারহুড সদস্য ও বিরোধীদের মধ্যে সংঘাতের সময় তার সংগঠনের সদস্যদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন। ২০১৫ সালে সাবেক প্রসিকিউটার জেনারেলের হত্যার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ। সাবেক প্রসিকিউটার জেনারেল ছিলেন মুসলিম ব্রাদারহুড আন্দোলনের বিরোধী।

ইজ্জতের আইনজীবীরা অবশ্য এই রায় সম্পর্কে কিছু বলেননি। তবে ব্রাদারহুড আগে জানিয়েছিল, ইজ্জতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০১৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তাকে গ্রেফতারের পর আবার বিচার শুরু হয়।

২০১৩ থেকে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *