১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারত

১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারতীয় পুলিশ। এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল থেকে এসব রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যে সমস্ত বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদেরকে আটক করা হয়েছে।

তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হিরা নগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদেরকে এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারাও এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

আরও পড়ুন: ভিসাবঞ্চিত মুসলিমদের যুক্তরাষ্ট্রে আবেদনের সুযোগ

রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এজন্য ভারতে বসবাসরত সমস্ত রোহিঙ্গা মুসলমানকে খুঁজে বের করে তাদেরকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *