৪৫ আসনে প্রার্থী দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের শরিক বাসদ

৪৫ আসনে প্রার্থী দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের শরিক বাসদ

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৫ প্রার্থী লড়াইয়ে নামছেন। বাম গণতান্ত্রিক জোটের শরিক এই দলটির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৮ নভেম্বর বুধবার নিজ নিজ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।

এতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িক প্রচার ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে বাসদ।

এতে বলা হয়েছে, দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন খুবই জরুরি। কমিশন দেশবাসীর এ প্রত্যাশা পূরণে সচেষ্ট হবে বলে তাদের বিশ্বাস।

বাসদের প্রার্থীরা হলেন- নীলফামারী-১ আসনে ইউনুস আলী, লালমনিরহাট-৩ আসনে আবু তৈয়ব ও মো. আজমুল হক পাটোয়ারী (পুতুল), রংপুর-৪ আসনে সাদেক হোসেন, রংপুর-৫ আসনে মমিনুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে মোনাব্বের হোসেন মিন্টু, কুড়িগ্রাম-৩ আসনে সাঈদ আখতার আমিন, কুড়িগ্রাম-৪ আসনে আবুল বাশার মঞ্জু, গাইবান্ধা-১ আসনে গোলাম রাব্বানী, গাইবান্ধা-৩ আসনে সাদেকুল ইসলাম গোলাপ, জয়পুরহাট-১ আসনে অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ।

বগুড়া-৭ আসনে শহীদুল ইসলাম, নওগাঁ-১ আসনে মঙ্গল কিসকু, নওগাঁ-৩ আসনে জয়নাল আবেদীন মুকুল, রাজশাহী-১ আসনে আলফাজ হোসেন যুবরাজ, সিরাজগঞ্জ-২আসনে নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ-৬ আসনে আবদুল আলিম, কুষ্টিয়া-৩ আসনে শফিউর রহমান শফি, ঝিনাইদহ-২ আসনে অ্যাডভোকেট আসাদুর রহমান, যশোর-২ আসনে মো. আলাউদ্দিন, খুলনা-৩ আসনে জনার্দন দত্ত নান্টু, সাতক্ষীরা-২ আসনে নিত্যানন্দ সরকার।

পটুয়াখালী-৪ আসনে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, ঢাকা-৩ আসনে মজিবুর হাওলাদার, ঢাকা-৭ আসনে খালেকুজ্জামান লিপন, ঢাকা-৮ আসনে প্রকৌশলী শম্পা বসু, ঢাকা-১৭ আসনে আহসান হাবিব বুলবুল, ঢাকা-১৯ আসনে সৌমিত্র দাস, গাজীপুর-১ আসনে রাহাত আহমেদ, গাজীপুর-২ আসনে আবদুল কাইয়ুম, গাজীপুর-৩ আসনে মফিজ উদ্দিন মাস্টার, নরসিংদী-১ আসনে অ্যাডভোকেট মোবারক হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনে সেলিম মাহমুদ।

নারায়ণগঞ্জ-৫ আসনে আবু নাঈম বিপ্লব, গোপালগঞ্জ-১ আসনে ইসহাক আলী মোল্লা, সিলেট-১ আসনে প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার-৩ আসনে অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ-১ আসনে চৌধুরী ফয়সল সোয়েব, চাঁদপুর-৩ আসনে শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ আসনে আনিসুজ্জামান ভূঁইয়া, ফেনী-৩ আসনে ডা. হারাধন চক্রবর্তী, নোয়াখালী-৪ আসনে মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী-৫ আসনে সিরাজউল্লাহ, লক্ষ্মীপুর-৪ আসনে অ্যাডভোকেট মিলন মোল্লা, চট্টগ্রাম-১০ আসনে মহিন উদ্দিন এবং চট্টগ্রাম-১২ আসনে স. ম. ইউনুস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *