৬ লাখ ডলার ঘুষ নিয়েছেন সু চি!

৬ লাখ ডলার ঘুষ নিয়েছেন সু চি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিয়ানমারে এবার ক্ষমতা থেকে উৎখাত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ৬ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ এনেছে দেশটির সামরিক সরকার। এছাড়া সরকারে থাকাকালে সোনাদানাও আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সামরিক সরকারের মুখপাত্র বলেছেন, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। খবর এনডিটিভির।

ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন কেবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট এ অনিয়মের বিরুদ্ধে দেয়া সেনাবাহিনীর রিপোর্টের ভিত্তিতে কোনোরকম ব্যবস্থা না নেয়ার জন্যও নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয়।

১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এটাই সব চেয়ে বড় অভিযোগ। উৎখাতের পর থেকে সু চি ও অন্যান্য প্রভাবশালী রাজনীতিবিদকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

আরো পড়ুন :  বিক্ষোভে উত্তাল মিয়ানমার, চলছে গুলি

মিয়ানমারে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি বিপুল জয় পায়। এরপর থেকেই মূলত সংকট ঘনীভূত হতে থাকে। সেনাবাহিনী ও সেনাসমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনের পর থেকেই ভোটেকারচুপির অভিযোগ করে আসছিল।

দেশটির নির্বাচন কমিশন এ অভিযোগ প্রত্যাখ্যান করে। ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *