টিকা নিয়ে স্ত্রীসহ করোনাক্রান্ত কাজী হায়াৎ

টিকা নিয়ে স্ত্রীসহ করোনাক্রান্ত কাজী হায়াৎ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারী রুখতে দেশে চলছে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় গত ২ মার্চ করোনা টিকা নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ। অথচ বৃহস্পতিবার (১১ মার্চ) খবর এলো করোনায় আক্রান্ত বরেণ্য এ নির্মাতা।

বৃহস্পতিবার (১১ মার্চ) কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন এ তথ্য। কাজী হায়াৎ বলেন, গত মঙ্গলবার রাতে আমার ও আমার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

কাজী হায়াৎ সর্বশেষ হিরো আলম প্রযোজিত ও অভিনীত টোকাই ছবির শুটিংয়ে অংশ নেন। ছবিটির শুটিং শেষ করার পরই এলো করোনায় আক্রান্ত হওয়ার খবর।

বৃহস্পতিবার কাজী হায়াৎ বলেন, ‘গত ২ মার্চ আমি ও আমার স্ত্রী করোনা ভ্যাকসিন নিয়েছি । ভ্যাকসিনে নেওয়ার চারদিন পর জ্বর অনুভব করি। জ্বরে শরীর দূর্বল হয়ে পড়লে ল্যাব এইড হাসপাতালে গিয়ে পরীক্ষা করাই। পরীক্ষায় কভিড পজেটিভ আসে। আমার স্ত্রীরও পজেটিভ এসেছে। সবার কাছে দোয়া চাই।’

আরো পড়ুন : করোনায় ৮ হাজার ছাড়াল মৃত্যু সংখ্যা

বর্তমানে বাসাতেই আইসোলেশনে রয়েছেন কাজী হায়াৎ। তবে তার শরীরে কোন উপসর্গ নেই, সব ঠিকভাবেই চলছে। খাবারের স্বাদও পাচ্ছেন বলেই জানালেন তিনি।

তবে ডাক্তার যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে বলে বলে কাজী হায়াতকে সতর্ক থাকতে বলেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *