করোনায় মারা গেলেন সিলেটের এমপি মাহমুদ উস সামাদ

করোনায় মারা গেলেন সিলেটের এমপি মাহমুদ উস সামাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : করোনায় ৮ হাজার ছাড়াল মৃত্যু সংখ্যা

মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মাহমুদ উস সামাদ চৌধুরী।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *