পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশায় নৈশকোচের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় হানিফ পরিবহনের একটি নৈশকোচ অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের রংপুরগামী একটি নৈশকোচ সকালে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হন পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুইজন। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।


