অধীর আগ্রহে হাদীস কনফারেন্সের অপেক্ষায় শিক্ষার্থীরা

অধীর আগ্রহে হাদীস কনফারেন্সের অপেক্ষায় শিক্ষার্থীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে ১২ জানুয়ারি ২০২০ রোববার থেকে শুরু হবে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। এই হাদীস কনফারেন্সকে সামনে রেখে জামিআ ইকরাকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। শনিবার (১১ জানুয়ারি) ভোরের কাঁচা রোদ গায়ে মেখে ইকরার মাঠে কাজ করছিল শিক্ষার্থীরা। তখন তারা পাথেয় টোয়েন্টিফোর ডটকম-এর কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এখানে তিনজন শিক্ষার্থী অনুভূতি উল্লেখ করা হলো—

১. মুহাম্মাদ যাইনুল আবেদীন : আলহামদুলিল্লাহ। জামিআ ইকরায় এসে এমন অনেক কিছুই পেয়েছি, যা ইকরাতে ভর্তি হওয়ার আগে কোনদিন কল্পনার বারান্দায়ও উকি দেয়নি। এসবই আল্লাহর মেহেরবানি। এই জামিআতে এসে যা যা পেয়েছি তার মধ্যে অন্যতম একটি পাওয়া হলো আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। যেটা রোববার থেকে শুরু হবে।

সত্যিই আমি আনন্দিত এমন প্রাণবন্ত হাদীসের দরস উপহার পেয়ে। আমি এই দরসের একজন শিক্ষর্থী হতে পেরে এতোটাই প্রফুল্ল যা ভাষায় ফুটিয়ে তোলা অসম্ভব। শুকরিয়া জ্ঞাপন করে মহান মালিকের কাছে দুআ করি, তিনি যেন আমাদের এই বরকতময় হাদীসের দরসে বসার তাওফিক দান করেন। আমিন।

২. শিহাব মাহমুদ : আল্লাহ রাব্বুলআলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, তিনি আমাদেরকে এত বড় একটি নেয়ামত দান করেছেন এই জন্য। আমরা অতি সহজেই বিশ্বের প্রখ্যাত হাদীস বিশারদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মাখতুতাত ও উলূমে বিশেষজ্ঞদের দরসে বসতে পারবো।

আমি আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিসের সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে কবুল করুন। আমিন।

৩. মুহাম্মাদ জুবাইর : আমি জামিআ ইকরা বাংলাদেশের তাকমীল জামাতের একজন ছাত্র। এই প্রতিষ্ঠানে ২০১৩ সনে থেকে আমি পড়ালেখা করছি। আমি খুব আনন্দিত যে, আল্লাহ পাক আমাকে এখানে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিলেন। এখানে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের মাদরাসায় বহু দেশি বিদেশি অনুষ্ঠান দেখেছি আলহামদুলিল্লাহ।

রোববার থেকে আমাদের জামিআতে শুরু হবে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। যেটা আমাদের এবং আমাদের দেশের মধ্যে একটি প্রভাব ফেলবে বলে মনে করছি। যেখানে শুধু বাংলাদেশই নয়, বরং বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরাম উপস্থিত হবেন। আমরা খুবই আনন্দিত ও উজ্জিবীত। এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।

প্রসঙ্গত, জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে ১২ জানুয়ারি ২০২০ রোববার থেকে ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার পর্যন্ত এই কনফারেন্স অনুষ্ঠিত চলবে। কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর-কে জানান, মুহাদ্দিসীন উলামায়ে কেরামদের জন্য দরস উন্মুক্ত থাকবে। এছাড়া ইফতা বিভাগ ও দাওরায়ে হাদীসের শিক্ষার্থীরা দরসে বসতে পারবে। তবে সবাইকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের ঠিকানা: ১২২৭/এ/১ চৌধুরিপাড়া, খিলগাঁও, ঢাকা- ১২১৯ (জামিআ ইকরা বাংলাদেশ)। মোবাইল-০১৭১৫৮১০৬৫৩, ০১৮১৭০৯৩১৫৪। এছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন করুন এই লিংকে- https://bit.ly/2MU63oX

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *