অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করল তালেবান

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করল তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। খবর আল জাজিরা, বিবিসির।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন।

এদিকে আফগানিস্তানের নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মোল্লা মো. ইয়াকুব। মোল্লা আব্দুল সালাম হানাফি দ্বিতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে।

খবরে আরও বলা হয়, আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী। এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী থাকবেন আমির খান মুত্তাকি।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। শুধু পাঞ্জশির প্রদেশ ছিল তাদের দখলের বাইরে। আর পাঞ্জশির দখল নেয়ার ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার তালেবান অন্তর্বতর্তীকালীন সরকারের ঘোষণা দিলো।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *