অন্যায়ভাবে হয়রানি করতে খালেদা জিয়াকে জেল : ফখরুল

অন্যায়ভাবে হয়রানি করতে খালেদা জিয়াকে জেল : ফখরুল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দিয়েছে আদালত। রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করতে খালেদা জিয়াকে জেলের সাজা দেয়া হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

খালেদা জিয়া ছাড়াও মামলায় অন্যান্য আসামীর মধ্যে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদ- দেয়া হয়েছে। মামলার অপর আসামিরা হলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ আসামি হিসাবে রয়েছেন।

এর মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকি ও মমিনুর রহমান পলাতক। খালেদা জিয়া জামিনে রয়েছেন। আর সালিমুল হক কামাল ও শরফুদ্দিন কারাগারে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *