নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে খালেদা জিয়া

নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে খালেদা জিয়া

আদারত প্রতিবেদক : রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সাদা রঙের গাড়িতে করে তাকে পুরনো কারাগারে নেয়া হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী সাদা রংয়ের একটি গাড়ি আদালত থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারের দিকে রওনা দেয়। সেখানে এক সময় ব্যবহৃত কিডস ডে কেয়ার সেন্টারের তিনতলা ভবনের নিচতলায় দুটি রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। গত বুধবার থেকেই কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়। মোতায়েন করা হয় র‌্যাব ও পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *