রা’না সুফী : ভারতের উত্তরপ্রদেশ দিল্লীর ঐতিহাসিক জামে মসজিদের পাশে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামী নেতা মাওলানা আবুল কালাম আজাদের সামাধি দেখে আমার হৃদয় খুব ব্যথিত হয়েছে।
কয়দিন আগে থেকে আমি দিল্লী ভ্রমণ করেছি। শেষ দিন আমি মাওলানা আবুল কালাম আজাদের সামাধি দেখতে গিয়ে দেখি, তাঁর কবরের পাশে মায়লা আবর্জনার স্তূপ হয়ে আছে, চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। একজন স্বাধীনতা সংগ্রামী নেতা ও ইসলামি ধর্মশাস্ত্রে পণ্ডিতের কবরের এই অবস্থা দেখে আমি খুব বিস্মিত হয়েছি।
মাওলানার কবরের পাশে এই অবস্থা দেখে আমি একটি লোককে প্রশ্ন করে জানতে পারলাম যে, এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কোন খেয়াল রাখা হয় না। আর এই অঞ্চলে বিদ্যুতের জন্য সঠিক ব্যবস্থাও নেই। এখানকার প্রশাসন আমাদের মূল্যায়ন করে না।
মাওলানা আবুল কালাম আজাদের কবর ও তার আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর এবং দর্শনীয় স্থান। তাঁর কবরকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যে একজন লোক রেখে দেয়া প্রশাসনের উচিৎ।
আমি মনে করি, যদি এই অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং সর্বক্ষণ বিদ্যুতের ব্যবস্থা করা হয়, তাহলে এই অঞ্চল পর্যটকদের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে।
লেখক : ভারতীয় প্রাবন্ধিক ও গবেষক
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : উর্দু ডেইলি, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


