অবশেষে বৃষ্টির দেখা পেলেন চট্টগ্রামবাসী

অবশেষে বৃষ্টির দেখা পেলেন চট্টগ্রামবাসী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম:  ভোররাত থেকে চট্টগ্রামে দুই দফা বৃষ্টি হয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে নেমেছে স্বস্তির বৃষ্টি

বৃহস্পতিবার (২ মে) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত শহরে থেমে থেমে বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক বলেন, ‘‘বৃহস্পতিবার ভোররাত থেকে চট্টগ্রামে দুই দফা বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাত ৩টার দিকে প্রথম দফায় বৃষ্টিপাত হয়। তখন বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। এরপর ভোর থেকে চট্টগ্রামে দ্বিতীয় দফায় বৃষ্টি হয়। সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭ মিলিমিটার।’’

টানা তীব্র গরমের পর এই বৃষ্টি জনমনে স্বস্তি নিয়ে এসেছে।

রাউজান উপজেলার বাসিন্দা কৃষক মো. ইয়াসিন বলেন, ‘‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ক্ষেত-ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির অভাবে অনেক সবজির চাষাবাদ নষ্ট হয়েছে। অবশেষে আজ বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টি অল্প হলেও তাপ কিছুটা কেটে গেছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *