‘অর্থমন্ত্রী ব্যবসা ভালো বুঝেন, অর্থনীতি কতটা বুঝেন’

‘অর্থমন্ত্রী ব্যবসা ভালো বুঝেন, অর্থনীতি কতটা বুঝেন’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘আগামীকাল (৩ জুন) বাজেট দিতে যাচ্ছে সরকার। আজকে (২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাহেব একটি ইন্টারভিউতে বলেছেন, সব ধরনের মানুষকে মাথায় রেখে বাজেট করছেন। মুস্তফা কামাল সাহেব ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসাটা ভালো বুঝেন। অর্থনীতি কতটুকু বুঝেন তার নিদর্শন আমরা খুঁজে পাইনি।’

বুধবার (২ জুন) এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম অভিযোগ করেন। পুরান ঢাকার জজ কোর্টে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

বিএনপি মহাসচিব বলেন, ‘গতবার যখন করোনা শুরু হলো তখনই আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে সামনে এসেছিলাম। আমরা বলেছিলাম যে, করোনাকালে যে অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে, দিন আনে দিন খায় মানুষ, শ্রমিক শ্রেণি এবং আজকে আইনজীবীরা আমাকে অনেকে স্লিপ দিয়েছে যে, কোর্ট বন্ধ থাকার ফলে কোনও আয় নেই। যারা আইনজীবী আছেন তারা অত্যন্ত কষ্টে আছেন। এদের জন্য কোনও প্রণোদনার ব্যবস্থা নেই।

তিনি অভিযোগ করেন, প্রণোদনা তাকেই বলে যেটা সরকার দুঃসময়ে আপনাকে যে আর্থিক সাহায্য করছে, যেটা ফেরত নেবে না। আপনি সেই প্রণোদনার টাকা কাজে লাগাবেন। আমরা প্রস্তাবনায় বলেছিলাম যে, দিন আনে দিন খায় মানুষগুলোকে ১৫ হাজার টাকা করে তিন মাস অনুদান দিতে হবে। কিন্তু সেটা করা হয়নি।

মির্জা ফখরুল বলেন, বড় বড় দালাল তৈরি করছেন আর বলছেন উন্নয়ন, আর মনগড়া প্রবৃদ্ধির হার দিচ্ছেন আর বলছেন যে, উন্নয়ন। উন্নয়ন সেটা নয়। উন্নয়ন হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়, সে যেন ভালো খেতে পায় বাচ্চাদের লেখাপড়া করাতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে সেটাকে বলে উন্নয়ন।

এমন উন্নয়ন করেছেন যে, হাসপাতালে বেড নাই। একটা হাসপাতালে বানিয়েছেন কোভিডের সময়ে ওইটা রাত্রের মধ্যে উধাও হয়ে গেলো, হাসপাতাল নাই। ব্যবসা আবার নতুন করে নতুন কমিশন পাবে। এটা তো কমিশন এজেন্ট সরকার। এটা তো জনগণের সরকার নয়’-বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *