প্রধানমন্ত্রীর পিএস (একান্ত সচিব) হলেন মনিরা বেগম

প্রধানমন্ত্রীর পিএস (একান্ত সচিব) হলেন মনিরা বেগম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ জুন) এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হলো।

প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *