অল্পদিনে এইচএসসির ফল দিতে পেরে খুশি প্রধানমন্ত্রী
পাথেয় রিপোর্ট : মাত্র ৫৫ দিনের মধ্যে এইচএসসির ফলাফল দিতে পেরে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশকে উন্নত এবং দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর হাতে প্রতিটি বোর্ডের ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
প্রধানমন্ত্রী বলেন, ৭৩ দশমিক ৯৩ ভাগ পাসের হার এটা ভালো। তিনি বলেন, আমরা এখন ৬০ দিনে ফলাফল দিতে পারছি। এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি। এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। প্রতিটি পরীক্ষার ফল সময় মতো প্রকাশ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ছাত্রের চেয়ে ছাত্রী পাশের হার বেশি মনে হচ্ছে। লিঙ্গ সমতা যেন ঠিক থাকে সে জন্য তিনি সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
যেভাবে জানবেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডান পাশে থাকা এইচএসসির কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া ওয়েবসাইটে গিয়ে রোল নম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।
ইন্টারনেট সংযোগ ছাড়া বিকল্প হিসেবে মোবাইল ফোনের এসএমএস সেবায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যাবে। মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা ক্ষেত্রে- DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
মাদরাসা বোর্ডের আমিল পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।


