অল্পের জন্য প্লেন দুর্ঘটনা থেকে বাঁছলো সৌদি ফুটবল দল ফুটবল দল

অল্পের জন্য প্লেন দুর্ঘটনা থেকে বাঁছলো সৌদি ফুটবল দল ফুটবল দল

পাথেয় রিপোর্ট : রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি আরবের ফুটবল দলের সদস্যরা অল্পের জন্য প্লেন দুর্ঘটনার কবল থেকে বেঁচে গিয়েছেন।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মস্কো থেকে প্লেনযোগে রোস্তভ-অন-দনে যাচ্ছিলেন সৌদির খেলোয়াড়েরা। মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন যাত্রীরা। ভিডিওতে দেখা যায় প্লেনের পাখা থেকে আগুন আর ধোঁয়া বের হচ্ছে।

সৌদি দলের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সৌদি দলকে বহনকারী প্লেন। তবে ফুটবলাররা নিরাপদেই রোস্তভ-অন-দন বিমানবন্দরে অবতরণ করেছেন।

চলতি বিশ্বকাপের উদ্বোধনী ও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষ ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সৌদি আরব। আগামী ২০ জুন রোস্তভ অ্যারেনা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া দলটি।

_________

patheo24/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *