স্বাগতিক রাশিয়ার বিপক্ষেই আজ মাঠে ফিরছেন সালাহ

স্বাগতিক রাশিয়ার বিপক্ষেই আজ মাঠে ফিরছেন সালাহ

ক্রীড়া ডেস্ক : স্বাগতিক রাশিয়ার বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে মিশর। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হতে পারে মিশরীয় ফুটবল মহাতারকা মোহামেদ সালাহ’র।

উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে মিশর। সেই ম্যাচে খেলতে পারেন নি সদ্য ইনজুরি ফেরত লিভারপুলের তারকা সালাহ। গত মাসে চ্যাম্পিয়নস লিগে পাওয়া কাঁধের চোট তাকে এখনও মাঠে নামতে দেয়নি।

যতটা সহজে তার কাঁধের ইনজুরি সেরে উঠবে বলে ভাবা হচ্ছিলো তা কিন্তু মোটেই হয়নি। রাশিয়ায় গত সপ্তাহান্তে দলের অনুশীলনের সময় শার্ট গায়ে চাপাতেও তাকে তিনজন সতীর্থের সহায়তা নিতে হয়েছিলো।

তবে ফারাওদের নতুন রাজা হার মানছেন না। আজকের ম্যাচে (১৯ জুন) মাঠে নামতে উন্মুখ ২৬ বছরে বয়সী সালাহ। রাশিয়ার বিপক্ষে ম্যাচে তাকে শতভাগ ফিট ঘোষণা করেছেন চিকিৎসকরা।

উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য সালাহকে খেলানোর পরিকল্পনা ছিল মিশর কোচের। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাননি হেক্টর কুপার।

আজকের ম্যাচের প্রতিপক্ষ রাশিয়া অবশ্য সালাহকে নিয়ে আলাদাভাবে ভাবতে নারাজ। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রাশিয়া, তবে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা মোটেই সহজ কোন প্রতিপক্ষ নয়। বিশেষ করে দলে যদি পুরো ফিট সালাহ থাকেন।

তবে সালাহকে নিয়ে আলাদাভাবে ভাবতে নারাজ রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেসোভ বলেন, ‘আমরা জানি তার বিপক্ষে কিভাবে খেলতে হয়। আমরা সালাহকে রুখতে প্রস্তুত।’

বাছাইপর্বে কঙ্গোর বিপক্ষে ৯৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১৯৯০ সালের পর মিশরকে বিশ্বকাপের মঞ্চে হাজির করেছেন সালাহ। দেশটিতে তিনি এরপর থেকেই জাতীয় নায়ক।

সালাহবিহীন মিশর ১-০ গোলে হেরেছে উরুগুয়ের বিপক্ষে। কিন্তু শতভাগ ফিট সালাহ যিনি লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমেই ৪৪ গোল করে তাক লাগিয়ে দিয়েছেন, তার উপস্থিতি রাশিয়ার জন্য ভয়ের কারণ বই কি।

অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মিশরের জন্য। মিশরের জন্য ম্যাচটি জিততে তাই সালাহকে নামানোর বিকল্প নেই।

___________

patheo24/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *