অষ্ট্রেলিয়ার কেরাত সম্মেলনে যাচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ

অষ্ট্রেলিয়ার কেরাত সম্মেলনে যাচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক কুরআনুম মাজীদ তেলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি ও ‘বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউট’ এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী দ্বিতীয় বারের মতো অষ্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে অষ্ট্রেলিয়ার সিডনির অধিবাসী ও আরব দেশগুলোর সংগঠন ‘ইসলামিক হেল্প অর্গনাইজেশন’ কর্তৃক আয়োজিত কেরাত সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এছাড়াও সিডনির বিভিন্ন মসজিদেও তার তেলাওয়াত করার কথা রয়েছে । মঙ্গলবার (২১ মে) রাত ১২টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন। ২ জুন সফর শেষ করে দেশে ফিরে আসবেন। তিনি বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের পথপ্রদর্শক ক্বারি মো. ইউসুফ (রহ.) এর জ্যেষ্ঠ পুত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *