বাংলাদেশের কাছে হারকে ভুলতে পারছেন না ইংলিশ অধিনায়ক

বাংলাদেশের কাছে হারকে ভুলতে পারছেন না ইংলিশ অধিনায়ক

বাংলাদেশের কাছে হারকে ভুলতে পারছেন না ইংলিশ অধিনায়ক 

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত বিশ্বকাপে সাহসিয়া চমক দেখিয়েছিল বাংলাদেশের টাইগাররা। বাংলাদেশের কাছে হারকে ভুলতে পারছেন না ইংলিশ অধিনায়ক এউইন মরগান। তিনি বলেন, ওই ম্যাচটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। নকআউট পর্বে ওঠার আগে বিদায় নেওয়াটা ছিল বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। অনেক সময় লেগেছে ওই ধাক্কা সামলে উঠতে। বাটলার-ওকসরা ম্যাচটা খুব ভালোভাবেই মনে রেখেছে। কারণ ওই হার সব সময় মনে করিয়ে দেয়, সময় সবসময় খুব ভালো যায় না। আপনাকে সব সময় শিখতে হবে। ভীষণ হতাশার সেই বিশ্বকাপের পরই আমরা সবকিছু আকস্মিক পাল্টে ফেলার সিদ্ধান্ত নেই।

বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক টুর্নামেন্ট ছিল ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ। বিগত ওই টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টিম টাইগার। টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গিয়েছিল শক্তিশালী ইংল্যান্ড। ওই জয়ের নায়ক ছিলেন পেসার রুবেল হোসেন। তবে বাংলাদেশের কাছে হারার দিনকে ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন’ বলেই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

সেই ইংল্যান্ড আর আজকের ইংল্যান্ডের মাঝে আকাশ-পাতাল পার্থক্য। বাংলাদেশের কাছে ওই ম্যাচ হারের পর দলে এবং রণকৌশলে ব্যাপক পরিবর্তন আনে তারা। যে কারণে বিশ্বকাপের পর সর্বশেষ ৪ বছরে ৩৮ বার ৩০০র বেশি রান তুলেছে ইনিংসে। বিশ্বকাপের আগে তিন শতাধিক রান চেজ করে পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছে। তাদের এই বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট ভাবা হচ্ছে। সুতরাং, ইংলিশদের টার্গেট এবার বাংলাদেশের বিপক্ষে বদলা নেওয়া। ৮ জুন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ইংলিশ সিংহদের মুখোমুখি হবে টিম টাইগার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *