অসাধারণ মহীয়সী নারী ছিলেন বঙ্গমাতা : শেখ তাপস

অসাধারণ মহীয়সী নারী ছিলেন বঙ্গমাতা : শেখ তাপস

অসাধারণ মহীয়সী নারী ছিলেন বঙ্গমাতা : শেখ তাপস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক অনন্য অসাধারণ মহীয়সী নারী। তিনি নীরবে নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। বঙ্গমাতা ছিলেন প্রচারবিমুখ।

শনিবার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

মেয়র বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন কারাগারে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরবে জাতিকে সুসংগঠিত করে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে চলেছিলেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, তিনি তার পরিবারকে যেমনি আগলে রেখেছিলেন তেমনি বাঙালি জাতিকে একটি পরিবারের মতোই আগলে রেখেছিলেন।

এ সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *