অসুস্থ বদরুদ্দিন আজমল, দুআ কামনা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতী মুসলমানদের অকৃত্রিম বন্ধু জমিয়তে উলামা হিন্দের শীর্ষ নেতা, অসমিয় মুসলমানদের প্রাণের নেতা ও AIUDF সুপ্রিমো তথা আসাম রাজ্যিক জমিয়ত সভাপতি জননেতা মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
মাওলানা বদরুদ্দিন আজমল-এর রোগ মুক্তির জন্য দুআ চেয়েছেন তার পরিবারও ভক্তকুল।
তারা বলছেন, মহান এই জননেতা যাতে অতি শিগিরই সুস্থতা লাভ করেন। এরজন্য পবিত্র জুম্মার নামাজের পর মহান আল্লাহ পাকের নিকট মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে সকলের কাছে দোয়া করার আবেদন করছি।
করিমগঞ্জ জেলা এআইইউডিএফের সভাপতি আজিজুর রহমান তালুকদার, কেন্দ্রীয় যুব এআইইউডিএফের প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমদ চৌধুরী এক প্রার্থনা বার্তায় জানান, মাওলানা বদরুদ্দিন আজমলের জন্য দুআ করুন। তার ছায়া যেনো আল্লাহ তাআলা আরও দীর্ঘ করে দেন।
এদিকে বরপেটার প্রাক্তন সাংসদ তথা AIUDF এর কেন্দ্রীয় কমিটির কার্য্যকরী সভাপতি সিরাজুদ্দিন আজমল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই সিরাজুদ্দিন আজমল সাহেবের জন্যও পবিত্র জুম্মার নামাজের পর মহান আল্লাহ পাকের নিকট উনারও সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া করার আবেদন জানিয়েছেন আজিজুর রহমান তালুকদার ও আব্দুল্লাহ আহমদ চৌধুরী।


