নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেলোয়ার হোসেন (২৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে। রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে এ তিনি মারা যান। গুরুতর অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকচালকের সহকারী আল আমিন হোসেন জানান, রাতে তারা মানিকগঞ্জ থেকে ট্রাকে করে মাটির পাতিল নিয়ে ঢাকার পোস্তগোলা যাচ্ছিলেন।

নিউমার্কেট এলাকায় সিগন্যালে সামনে থেকে একটি কাভার্ড ভ্যান ইন্ডিকেটর না দিয়েই ডান দিকে চাপিয়ে দেয়। তখন দেলোয়ার ব্রেক করতে না পেরে কাভার্ড ভ্যানকে পেছনে থেকে সজোরে ধাক্কা দেন। এ সময় ট্রাকের ভেতরে থাকা অবস্থাতেই গুরুতর আহত হন। এ সময় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আল আমিন আরও জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটি গ্রামে। তার বাবার নাম সাদেক আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *