আইএসের হামলায় সিরীয় সরকারপন্থী ২৭ যোদ্ধা নিহত

আইএসের হামলায় সিরীয় সরকারপন্থী ২৭ যোদ্ধা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামি স্টেট জঙ্গিদের হামলায় সিরীয় সরকারপন্থী ২৭ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) হোমস প্রদেশের মরুভূমিতে এ হামলার ঘটনা ঘটেছে। আইএস খেলাফতের বিরুদ্ধে অভিযানে এ যাবতকালের সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন আসাদপন্থী যোদ্ধারা।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে সিরিয়ার চার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন। আইএসের প্রপাগান্ডার ওয়েবসাইট জানিয়েছে, তাদের যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

গত মাসে কুর্দিশ নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আইএসের খেলাফতের শেষ জায়গাটি থেকেও তাদের উৎখাত করা হলে সিরিয়া এবং ইরাকের মরুভূমি ও পাহাড়ে আশ্রয় নিয়েছেন তারা। অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, আইএস খেলাফত পতনের ঘোষণা দেয়ার পর সিরীয় বাহিনীর ওপর এটা সবচেয়ে বড় আঘাত ও ব্যাপক প্রাণহানি। এ সংঘাতে ছয় আইএস যোদ্ধাও নিহত হয়েছেন।

এদিকে সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামা প্রদেশের সালামিয়েহের শহরের উপকণ্ঠে ওয়াডি আল-আজিব গ্রামে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের ধারণা, এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল। পরে কৃষি শ্রমিকদের গাড়িটি পুঁতে রাখা বোমায় আঘাত করলে এ ঘটনা ঘটে।

সিরিয়া ও পার্শ্ববর্তী ইরাকের প্রায় সব এলাকাতেই আইএসের আধিপত্য ছিল। সেখান থেকে তারা চলে গেলেও তাদের রাখা এসব বোমা ও ফাঁদ রয়ে গেছে। এগুলো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *