মুসলিমরা গরুর বাছুর নয়, তারাও মানুষ : ওয়াইসি

মুসলিমরা গরুর বাছুর নয়, তারাও মানুষ : ওয়াইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দিল্লির তিহার জেলে মুসলিম বন্দিকে হিন্দুধর্ম গ্রহণে চাপাচাপি ও বন্দির গায়ে গরম লোহার শিক দিয়ে ‘‌ওঁ’ চিহ্ন এঁকে দেওয়া এবং তার ওপর চালানো অমানুষিক নির্যাতনের ঘটনায় দেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ট মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, এ ঘটনার প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দরাবাদ লোকসভার সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, মুসলিমরা গরুর বাছুর নয়, তারাও মানুষ। মুসলিমসহ সংখ্যালঘুদের বিভিন্ন নতুন উপায়ে হেনস্তা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

টুইটারে দেয়া এক পোস্টে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, প্রতিদিন নতুন নতুন পদ্ধতি বের করে সংখ্যালঘুদের হেনস্তা ও অপমানিত করা হচ্ছে। এ ধরণের আচরণ নির্মম ও অমানুষিক। মুসলিমরা গরু বাছুর নয়। তারাও মানুষ। (এখন এটা যেন না বলা হয় নাবিরের শরীরে ওই বিশেষ চিহ্ন খোদাই করার পেছনে অন্য কারণ আছে)।

প্রসঙ্গত জেলসুপারের কথামত হিন্দুধর্ম গ্রহণ না করায় লোহার শিক গরম করে শাব্বির নাবির নামের এক মুসলিম বন্দির পিঠে হিন্দু দেবতার নাম ‘ওম’ লেখা হয়। শুক্রবার দিল্লির একটি আদালতে জেল সুপারের বিরুদ্ধে বন্দি নাবির নিজেই চাঞ্চল্যকর এ ঘটনার বর্ণনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *