আইএস-এর দখলে কাশ্মীরের একটি অঞ্চল

আইএস-এর দখলে কাশ্মীরের একটি অঞ্চল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর পরই ভূস্বর্গের একটি অঞ্চল দখল করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এমনটাই দাবি করেছে। আর তাদের এমন দাবি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আইএসআইএস’র নিউজ এজেন্সি জানায়, শুক্রবার (১০ মে) কাশ্মীরের একটি অঞ্চলে আধিপত্য কায়েম করে ফেলেছে আইএস। সেই জায়গার নাম দেওয়া হয়েছে, ‘উইলায়াহ অফ হিন্দ’। সোপিয়ানের অমশিপোরাতে ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনীকে টেক্কা দিয়ে তারা এলাকাটি নিজেদের দখলে নেয়।

শুক্রবার কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আশফাক আহমেদ সোফি নামের এক জঙ্গি নিহত হয়। সেই খবর উল্লেখ করেই আইএস দাবি করছে, তারা সেই দিনই দখল করে ফেলে কাশ্মীরের ওই এলাকা। আর এলাকা দখলের সময়েই ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলে লড়াই।

আইএস’র তরফ থেকে বলা হয়, দুনিয়ার নজরে এই ঘটনা চমকপ্রদ হলেও জিহাদিদের কাছে এটা অনুপ্রেরণামূলক। যদিও আইএস সম্পর্কীয় বিশেষজ্ঞদের দাবি, এমন কোনো ঘটনা ভারতের বুকে ঘটা পারাটা অসম্ভবই শুধু নয়, অস্বাভাবিক।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *