আইন বিষয়ে মুসলিমদের পড়াশোনা করার পরামর্শ ওয়াইসির

আইন বিষয়ে মুসলিমদের পড়াশোনা করার পরামর্শ ওয়াইসির

পাথেয় টোযেন্টিপোর ডটকম : আইন নিয়ে মুসলিমদের পড়াশোনার পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, মুসলমিদের আইন ভালো করে বোঝা উচিত, আর তাই মুসলিমদের আইন নিয়ে পড়াশোনা করা প্রয়োজন।

ইত্তেহাদ-উল মুসলিমীনের প্রধান বলেন, ভারতে মুসলমানদের আইনজীবী প্রয়োজন। নোটারি নয়, এমন আইনজীবী হতে হবে যে সংবিধানকে ভালোভাবে জানবে, সেই সঙ্গে মুসলিম পার্সোনাল বোর্ড সম্পর্কেও জানবে, এবং আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবে।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, আমি আইনজীবী, কিন্তু আমি প্র্যাকটিসও করতে পারি না। আল্লাহ যে সম্মান দিয়েছেন তা ধরে রাখুন। ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন কি-না তাও দেখতে হবে। আমিও চাই চীনের চেয়ে ভারত যাতে আরো এগিয়ে যেতে পারে। মুসলমান ভাইয়েরা নিজেদের আরও মজবুত করুন।

ওয়াইসি মুসলমানদের কাছে আবেদন করেন, তাঁরা যেন তেলেঙ্গানায় বিজেপিকে রুখতে একত্রিত হন। তিনি বলেন, বিজেপি তেলেঙ্গানার স্বপ্ন দেখছে। কিন্তু তা স্বপ্নই থেকে যাবে।

ওয়াইসির অভিযোগ, নরেন্দ্র মোদি কেবল প্রতিশ্রুতিই দিতে পারেন। মোদি এবং বিজেপি’রগত পাঁচবছরে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *