পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামীকাল শনিবার (১৪ আগস্ট) গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বড় মগবাজারস্থ জাহাবক্স লেন (গাবতলা) এলাকায় শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা বড়মগবাজার তালতলা গলি, জাহাবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া উল্লেখিত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


