ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১ টি নমুনা পরীক্ষায় আরও ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *