যুক্তরাষ্ট্রের প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

যুক্তরাষ্ট্রের প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে প্রিন্ট সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি হয়েছিল অবশেষে তার অবসান হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় পাসপোর্ট অধিদপ্তর মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট প্রিন্ট সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে।

সমস্যার অবসানের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত ১ হাজার ৩৬৪টি আবেদনের বিপরীতে ইতোমধ্যেই ১ হাজার ১০১টি পাসপোর্ট প্রিন্ট হয়েছে। প্রস্তুতকৃত এসব পাসপোর্ট অনতিবিলম্বে ফেডেক্সের মাধ্যমে বাংলাদেশের দূতাবাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শিগগিরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে অবস্থিত কনস্যুলেট জেনারেলগুলো পরিদর্শন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *