তুরস্কে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

তুরস্কে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দাবানলের পর এবার তুরস্কে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা।

শুক্রবার (১৩ আগস্ট) তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, কাস্তামনু প্রদেশে বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপে আরও দুই জনের মৃত্যু হয়েছে। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ ৭৪০ জন আটকা পড়েছেন। বন্যাদুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। এখনো ৩৩০টির মতো গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাচঁটি সেতু ভেঙে গেছে , তলিয়ে গেছে বহু সড়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *