পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় আসছে চীনের উপহারের আরও দশ লাখ ডোজ করোনা টিকা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট টিকাসহ ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এ নিয়ে চীন সরাসরি উপহার হিসেবে বাংলাদেশকে ২১ লাখ টিকা দিল।
এদিকে কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা।


