আগে বন্দী মুক্তি, পরে আন্ত-আফগান আলোচনা: তালেবান

আগে বন্দী মুক্তি, পরে আন্ত-আফগান আলোচনা: তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান বলেছে, তারা দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তবে তার আগে বন্দীদের মুক্তি দিতে হবে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত তবে ৫,০০০ বন্দীকে আফগান কারাগার থেকে মুক্তি না দিলে কোনো আলোচনা হবে না।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে তার সঙ্গে তালেবান মুখপাত্রের বক্তব্য সাংঘর্ষিক।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, বন্দি তালেবানের বেশিরভাগই মার্কিন সেনাদের হাতে ধরা পড়েছে এবং আফগান সরকারের কারাগারে তাদেরকে বন্দি রাখা হয়েছে। তিনি বলেন, তালেবান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তবে বন্দীদের মুক্তির অপেক্ষা করছো। ৫,০০০ বন্দীর মধ্যে ১০০/২০০ কিংবা তার চেয়ে কম বেশি বন্দিকে আটক রাখা হলেও আন্ত-আফগান আলোচনায় বসবে না তালেবানে।
তালেবান

১৯ বছরের দীর্ঘ যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন সরকার তালেবানের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি সইয়ের অনুষ্ঠানে আফগান সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এই চুক্তির গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনি চুক্তির পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হবে তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। অনেকে আশঙ্কা করছেন- আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান এবং আফগান সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *