আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের ইন্তেকাল

আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজান দিতে গিয়ে ইন্তেকাল করেছেন মসজিদের মুয়াজ্জিন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। সেদিন আসরের নামাজের জন্য আজান দিতে গিয়ে লিবিয়ার বেনগাজি শহরের সিরাজ আল মুনির মসজিদের মুয়াজ্জিন আবদুল হামিদ আল মারিমি বসে পড়েন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুয়াজ্জিনের মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়লে সবাই তাঁর জন্য কল্যাণ কামনা করে। অনেকে তাঁর এ মৃত্যুকে সুন্দর সমাপ্তি হিসেবে মনে করছেন, যা অনেকের প্রত্যাশা থাকে।

লিবিয়ার অধিবাসী শুয়াইব আল কিলানি লিখেন, ‘হাজি আবদুল হামিদ আল মারিমি একজন সম্মানিত ব্যক্তি। সুন্দর ও মার্জিত আচরণের অধিকারী ছিলেন তিনি। রাস্তায় যার সঙ্গে দেখা হত সবাইকে তিনি সালাম দিতেন। সবার সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলতেন। আসর নামাজের আজানের সময় তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *