আজারবাইজান-আর্মেনিয়ার তুমুল যুদ্ধে ৮০ এর বেশি সেনা নিহত

আজারবাইজান-আর্মেনিয়ার তুমুল যুদ্ধে ৮০ এর বেশি সেনা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে তুমুল লড়াই চলছে। যুদ্ধের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারও আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের সংঘর্ষে কয়েক ডজন সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতেও নাগোরনো-কারাবাখে সংঘর্ষে ২৬ সেনা নিহত হয়েছেন। জানা গেছে এ পর্যন্ত উভয় পক্ষেরই ৮০ জনের বেশি সেনা সদস্য এই যুদ্ধে মারা গেছেন।

এদিকে এই যুদ্ধ আজারবাইজান-আর্মেনিয়ার পার্শ্ববর্তী দেশ রাশিয়া, তুরস্ক এবং ইরানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন দেশ। তুরস্ক ইতোমধ্যে আজারবাইজানের পক্ষে সমর্থন জানিয়েছে। আর রাশিয়া, যাদের আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *