আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু, সর্বোচ্চ আক্রান্ত আজ

আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু, সর্বোচ্চ আক্রান্ত আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড সংখ্যক রোগী। এ সময়ে ৬৩৫ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ এবং ঢাকার বাইরে ১১৭ জন।

এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৫৮ জনে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশে এক দিনে সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৫১৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *