আত্মার খোরাক কুরআন : মাওলানা সিরাজুদ্দীন

আত্মার খোরাক কুরআন : মাওলানা সিরাজুদ্দীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র কুরআন শরীফকে আত্মার খোরাক উল্লেখ করে ভারতের বিখ্যাত দ্বীনের দায়ী মাওলানা কালীম সিদ্দিকীর প্রসিদ্ধ খলীফা মাওলানা সিরাজুদ্দীন বলেছেন, পবিত্র কুরআন শরীফ মানুষের রূহের খাদ্য। মূর্খতা দূরীভূত করার জন্য কুরআনুল কারীম দ্বারা মানুষের রূহের চিকিৎসা করাতে হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভারতের মেওয়াতের মাদরাসায়ে উসমান বিন আফফান রা.-এর শিক্ষা সমাপনী ও হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাওলানা সিরাজউদ্দিন সদ্যবিবাহিত যুবকদের প্রথম সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানানোর প্রতি গুরুত্বারুপ করে বলেন, কিয়ামতের দিন কুরআনুল কারীমের হাফেজদের পিতা-মাতার মাথায় উজ্জ্বল নূরের টুপি পড়ানো হবে। যা সূর্যের ন্যায় দ্যুতি ছড়াতে থাকবে। তাই, যুবকদের প্রতি অনুরোধ, আপনারা প্রথম সন্তানকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুরআনুল কারীমের হাফেজ বানাবেন।

উসমান বিন আফফানের সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল হক কাসেমী বলেন, আজ আমাদের সন্তানরা কুরআনুল কারীমের হাফেজ হওয়ার জন্য যে পরিমাপ আগ্রহবোধ করছে, সে দিকে লক্ষ রেখেই এধরনের কুরআনী মক্তব অধিক পরিমাণে গড়ে তোলা উচিৎ।

অনুষ্ঠাননে উল্লেখযোগ্যদের মধ্যে মাদরাসায়ে সিদ্দিকীয়ার মুহতামিম মাওলানা তারীফ ছালিম নদভী, মুফতি লোকমান ক্বাসেমী ও মাওলানা হামজা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে অত্র মাদরাসার উস্তাদ মাওলানা কালিম নদভীর কুরআন তেলাওয়াত ও অত্র মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ সা’আদ না’তে রাসূল সা. পরিবেশন করেন।

অনুষ্ঠানটিতে মাওলানা উসমান আমিনী, কারী লোকমান গোফরানী, মাওলানা নুরুদ্দীন কাসেমী, মাওলানা জাহিদ আমিনী, কারী কেয়াতুল্লাহ, মাওলানা খালেদ নদভীসহ প্রায় শতাধিক আলেম উপস্থিত ছিলেন।

গ্রন্থনা : আহমাদ কাশফী
সূত্র : হামারা সমাজ, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *