আদালত সবসময় বিএনপির প্রতি সদয় : হানিফ

আদালত সবসময় বিএনপির প্রতি সদয় : হানিফ

নিজস্ব প্রতিবেদক : আদালত বিএনপির প্রতি সবসময়ই সদয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার জামিনের আদেশের প্রতিক্রিয়ায় তিনি এমন অভিযোগ করেন।
তিনি বলেন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। খালেদা জিয়ার জামিনে তা প্রমাণিত। তার রায় নিয়ে বিএনপি মিথ্যাচার করেছিল। আমরা আগেও বহুবার দেখেছি।
হানিফ বলেন, এছাড়া, আমরা বারবার বলেছি সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। আমরা চাই আদালত এগিয়ে যাবে। তার মতো করে কাজ করবেন।
চার মাসের জামিন প্রসঙ্গে তিনি বলেন, কারো চাপ নেই। আদালত তাকে জামিন দিয়েছে। তিনি দুর্নীতির দায়ে কারাবরণ করেছিলেন। এটা প্রমাণিত।
বিএনপির সঙ্গে কোনো সমঝোতা হচ্ছে কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকার বা আওয়ামী লীগের কোনো বিষয় না। খালেদা জিয়ার রায় আদালত দিয়েছেন। অপরাধীর সঙ্গে কোনো সমঝোতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জাতি হতাশ হয়েছে কারাগারে তাদের (বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার) মিটিং দেখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *