দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ : হানিফ

দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ : হানিফ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে যে, তারা কোনো দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
সোমবার সকালে কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা বেগম খালেদা জিয়ার মতো দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না বলে মনে করেন হানিফ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্মাদ নয়, তাদেরকে বোকা ভাবারও সুযোগ নেই।’
তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে ইতোমধ্যেই তারেক রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সাজা হয়েছে।’

খালেদা জিয়াকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, এ রকম একজন দুর্নীতিবাজ সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের নেত্রীর প্রতি মানুষ আস্থা প্রকাশ করবে, এটা যারা ভাবেন তাদের এটা পাগলের সুখ মনে করা ছাড়া আর কিছুই নয়। কল্পনার মধ্যেই এই সুখ নিয়ে তাদের থাকতে হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ।
মেলায় বিভিন্ন পণ্যের ৭৫ টি স্টল বসেছে। আগামী শনিবার এ মেলা শেষ হবে। সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *