পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে এলেই আবারও এই গণটিকা কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে নতুন করে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি।
মন্ত্রী বলেন, এই সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি। মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। দেশে করোনা ।সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই


