পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে।
রোববার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির।
ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনও সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক, পদ্মাসেতু, মেট্রোরেল কর্ণফুলী টানেল হোক।
বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি, তারা পাহাড়িদের সংঘর্ষে উস্কে দিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়, আজকে পাহাড়ি এলাকায় উন্নয়ন -অর্জনে সমৃদ্ধ।


