আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে তালেবান হামলা; নিহত ১০

আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে তালেবান হামলা; নিহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকার সাথে শান্তি চুক্তি সমাধার পরেও থেমে নেই তালেবানদের হামলার ধারাবাহিকতা। এবার উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশে গোয়েন্দা দপ্তরে হামলা চালিয়েছে তালেবান। এ হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) একটি সরকারি কম্পাউন্ডে গাড়িবোমা বিস্ফোরণের পরই তালেবান সদস্যরা এ হামলা চালালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ সেদিক আজিজি বলেন, ন্যাশনাল সিকিউরিটি ডাইরেক্টরেটের কাছে ওই সরকারি স্থাপনায় তালেবানরা গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু করে। এর পরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। চার অস্ত্রধারীর মৃত্যু হলে সংঘর্ষের অবসান হয়।

সামানগানের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি বলেন, এ হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া সাধারণ নাগরিক আহত হয়েছে ৫৪ জন। এরই মধ্যে এক বিবৃতিতে তালেবান কর্তৃপক্ষ এ হামলার দায় স্বীকার করেছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *