স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ আর নেই

স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : না ফেরার দেশে চলে গেলেন স্বাধীনতার ইশতেহার পাঠকারী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চার বারের সাবেক সংসদ সদস্য শাহজাহান সিরাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

শাহাজাহান সিরাজ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *