আফসোস মসজিদে বসেও গীবতচর্চা করছে মানুষ : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : গীবতচর্চা থেকে পরহেজ করে নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, গীবত আমাদের ধ্বংস করে দিচ্ছে। এটি অনেক বড় সামাজিক ব্যাধি।
আফসোসের বিষয় হলো, আজকে মুসলমান মসজিদে বসেও গীবত চর্চা শুরু করে দিয়েছে। গীবত তো কোত্থাও করা ঠিক নয়। গীবত থেকে বাঁচতে পারলে সমাজের নানা রকম হানাহানি কমে যাবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
সাহাবায়ে কেরামের বিয়ে শাদি পর্যন্ত মসজিদে হতো উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সব সুন্দর কাজই মসজিদে বসে করতেন সাহাবায়ে কেরাম। মসজিদ থেকেই দেশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়েও ঘোষণা আসতো। কিন্তু আজকে আমরা সুন্দর কাজগুলো মসজিদে করি না। মসজিদে বসে করি গীবত। কে কার বিরুদ্ধে কত কথা বলতে পারবো তা নিয়ে আমাদের প্রতিযোগিতা।
বিস্তারিত আসছে


