আবদুর রহমান রাজউকের নতুন চেয়ারম্যান

আবদুর রহমান রাজউকের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :: রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা আবদুর রহমানকে এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব মর্যাদার এই কর্মকর্তা তার নতুন দায়িত্বে এম বজলুল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই নিয়োগের আদেশ জারি করে। আগের চেয়ারম্যান অতিরিক্ত সচিব বজলুল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে বলে নতুন চেয়ারম্যান আবদুর রহমান জানিয়েছেন।

সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা আব্দুর রহমান নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ২০০৬ সালের ডিসেম্বরে উপ-সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের এপ্রিলে বেপজা থেকে রাজউকের সদস্য হিসেবে যোগ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *