আবারও শীর্ষে সাকিব আল হাসান

আবারও শীর্ষে সাকিব আল হাসান

পাথেয় রিপোর্ট : আইসিসি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখায় এই পুরস্কার পেলেন সাকিব। যদিও চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল ম্যাচটি খেলতে পারেননি তিনি। বুধবার (২২ মে) আইসিসি প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় উঠে এসেছে এ তথ্য।

আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নিয়মিত এক নাম্বার জায়গাটিতে থাকা সাকিব গত বছরের সেপ্টেম্বরে রশিদ খানের কাছে স্থান হারিয়েছিলেন। তবে আফগান অলরাউন্ডারকে বেশিদিন থাকতে দিলেন না সাকিব। ৯ মাসের মাথায় এসে আবারও শীর্ষস্থানটি নিজের দখলে নিলেন টাইগার অলরাউন্ডার, বিশ্বকাপের ঠিক আগে। ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিবের পয়েন্ট ৩৫৯ আর রশিদ খানের ৩৪০।

রশিদ যখন সাকিবকে হটিয়ে শীর্ষে উঠেন তখন তার রেটিং পয়েন্ট ছিল ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং তখন ৩৪১। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিবের এই রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫৯। ৩৩৯ পয়েন্ট নিয়ে রশিদ খান এখন নেমে গেছে দুইয়ে।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনে আছেন রশিদেরই সতীর্থ মোহাম্মদ নবী তার রেটিং পয়েন্ট ৩১৯। চারে পাকিস্তানের ইমাদ ওয়াসিম আর পাঁচে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

এদিকে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে নেই বাংলাদেশের কোনো বোলার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য উন্নতি হয়নি সাকিবের। মোহাম্মদ নবী, লকি ফার্গুসনের সঙ্গে যুগ্মভাবে ১৯তম। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কেউ। ৬৪৫ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজুর রহমান ১১তম। মেহেদী হাসান মিরাজ আর মাশরাফি বিন মুর্তজা যথাক্রমে ২২ ও ২৪তম।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম মুশফিক। ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তামিম ইকবাল ২২ তম আর ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৮তম সৌম্য সরকার।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশে আছেন (২০তম) কেবল মুশফিকুর রহিম। তামিম ইকবাল আছেন ২২ নাম্বারে, সৌম্য সরকার ২৮ আর ৩২তম অবস্থানে সাকিব। তবে আসন্ন বিশ্বকাপের আগে অলরাউন্ডারে শীর্ষস্থান ফিরে পাওয়ার ঘোষণা তাকে আরও ভালো করতে উজ্জ্বীবিত করবে বলে বিশ্বাস করছেন ক্রিকেট ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *