ইন্দোনেশিয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তাল, নিহত ৬

ইন্দোনেশিয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তাল, নিহত ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজপথে নেমেছে দেশটির সরকারবিরোধীরা। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০০ জন।

গতকাল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে (৬৭) হারিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুন নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো (৫৭)।

ফলাফলের পরই সুবিয়ান্তোকের সমর্থকের রাস্তায় নামে। বার্তা সংস্থা এফপি’র বরাত দিয়ে বিবিসি গতকাল জানায়, সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জাকার্তায় ৩২ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

জাকার্তার গভর্নর বুধবার বলেছেন, গত মাসের নির্বাচনে প্রেসিডেন্ট জোকো উইদোদোর জয়ের ব্যাপারে নির্বাচন কমিশন নিশ্চিত করার পর এই সহিংসতার ঘটনা ঘটে। আজ (বুধবার) সকাল ৯টা পর্যন্ত ২০০ জনকে আহতাবস্থায় পাঁচটি হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে ময়নাতদন্ত করছে হাসপাতাল।

এদিকে জাকার্তায় দাঙ্গার উসকানি দেয়ার অভিযোগে কমপক্ষে ২০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার পুলিশের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট জোকো উইদোদো পুনর্নির্বাচিত হওয়ার পর দাঙ্গার অভিযোগে তাদের আটক করা হয়। টেলিভিশন ফুটেজে কয়েক ডজন বিক্ষোভকারীর পেছন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। জাকার্তার তানাহ আবাং এলাকার রাস্তায় তারা বিক্ষোভ করছিলেন। অন্যদিকে বিক্ষোভকারীদের আরেকটি গ্রুপ নির্বাচন কমিশনের সামনে মোতায়েন থাকা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে।

এর আগে মঙ্গলবার ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানায়, ১৭ এপ্রিলের নির্বাচনের ফলাফল অনানুষ্ঠানিকভাবে গণনার পর উইদোদো বিজয়ী হয়েছেন। তারা জানায়, নির্বাচনে ৫৫.৫ শতাংশ ভোট পেয়েছেন উইদোদো। আর তার প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রাবোউ সুবিয়ান্তো পেয়েছে ৪৪.৫ শতাংশ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *