আমিত্ব ভাব বাদদিন, আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করুন : চরমোনাই পীর

আমিত্ব ভাব বাদদিন, আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করুন : চরমোনাই পীর

আমিত্ব ভাব বাদদিন, আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করুন : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয়; পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতি বছর চরমোনাইতে মাহফিলের আয়োজন করা হয়। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য যারা আসেন তাদের আসার প্রয়োজন নেই। যদি এমন উদ্দেশ্য নিয়ে কেউ এসে থাকেন তাহলে তাকে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধি করতে হবে।

শুক্রবার জুমার নামাজের পর তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি আরও বলেন, যারা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন তারা আজ থেকে দিলের মধ্য থেকে দুনিয়ার ধ্যান বিদায় করে আখিরাতের ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিন। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলি হয়ে চরমোনাই থেকে বাড়িতে ফিরতে হবে।

উদ্বোধনী বয়ানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম করোনাভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য মাহফিলে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

চরমোনাই পীরের ভাই ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি এসাহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, প্রতি বছর চরমোনাই দরবার শরিফে দুটি মাহফিল হয়। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সীমিত পরিসরে মাহফিলের আয়োজন করা হযেছে। সুরক্ষাবিধি মেনে চলার জন্য মাহফিলে আগতদের অনুরোধ করা হয়েছে। স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দূরত্ববিধি মানার জন্য নানা ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *